ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চৌগাছায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৭:৫৪:৩০ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের প্রেসক্লাব মোড়ে উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খাঁন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারন স¤পাদক, ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৬ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের প্রার্থী সাবিরানাজমুল মুন্নি ও উপজেলা বিএনপির সহসভাপতি ইউনুচ আলী দফাদার প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মী, কৃষকদল, সেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ সময় তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বিশেষ দোআ ওমোনাজাত করা হয়।

 

 

আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad