ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিপিএল নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ১০ ক্রিকেটার

khurshed | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০৫:০১:৩৫ পিএম

ডেস্ক নিউজ : বিপিএলের এবারের নিলামে নিবন্ধন করেছিলেন ১৪৭ জন স্থানীয় ক্রিকেটার। তাদের মধ্য থেকে দল পেয়েছেন ৭৩ জন। এ ছাড়া ২৬০ জন বিদেশি ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছিল। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বাধ্যতামূলত দুজন করে বিদেশি ক্রিকেটার কিনেছে। তাতে সবমিলিয়ে নিলাম থেকে ১২ জন বিদেশি ক্রিকেটার দল পেয়েছেন।

বিপিএলের নিলামে সব থেকে দামি ক্রিকেটার নাইম শেখ। বাঁহাতি এই ওপেনারকে দলে নিতে আগ্রহ দেখায় চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। তিন দলের লড়াই শেষে ১ কোটি ১০ লাখ টাকায় নাইমকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম।

দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন তাওহীদ হৃদয়ও। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের এই ব্যাটারকে দলে নিতে রংপুরের খরচ হয়েছে ৯২ লাখ টাকা। তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার লিটন দাস। ‘এ’ ক্যাটাগরিতে থাকা এই উইকেটকিপার ব্যাটারকে ৭০ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স।

এই তিনজন ছাড়া সেরা দশ দামি ক্রিকেটার হলেন যথাক্রমে মোহাম্মদ সাইফউদ্দিন (৬৮ লাখ), তানজিম হাসান সাকিব (৬৮ লাখ টাকা), নাহিদ রানা (৫৬ লাখ টাকা), শামীম পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ টাকা), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ) ও সৈয়দ খালেদ আহমেদ (৪৭ লাখ টাকা)।

 

 

খোরশেদ/০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad