ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নেশনস লিগের ফাইনালে দলের বড় তারকাকে পাচ্ছে না স্পেন

Mohon | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ - ০২:১০:১৯ পিএম

ক্রীড়া ডেস্ক : স্পেন নারী দলের মাঝ মাঠের নির্ভরতা আইতানা বোনমাতি বড় ধরনের চোটে পড়েছেন। রবিবার সকালে জাতীয় দলের অনুশীলনে বাঁ পায়ের ফিবুলা ভেঙে তিনি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন বলে নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরিএফইএফ)। জার্মানির বিপক্ষে নারী নেশনস লিগের ফাইনালের প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় লেগের প্রস্তুতি চলছিল। সেই প্রস্তুতির মাঝেই আসে দুঃসংবাদ। মেডিকেল পরীক্ষায় জানা গেছে, বোনমাতির পায়ে চিড় নয়, সরাসরি ফ্র্যাকচার।

ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘পরীক্ষায় বাঁ পায়ের ফিবুলায় ভাঙন ধরা পড়েছে। তিনি বার্সেলোনায় ফিরে ক্লাবের অধীনে পুনর্বাসন শুরু করবেন।’ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর এই চোট পেলেন বোনমাতি। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার টানা তৃতীয়বারের মতো উইমেনস ব্যালন ডি’অর জিতেছেন। গেল মৌসুমে বার্সেলোনাকে ঘরোয়া তিনটি শিরোপা জিতিয়েছেন এবং স্পেনকে ইউরো ২০২৫-এর ফাইনালে তুলেছেন।

 

কু্ই টি ভি/মহন/ ০১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:১০

 

▎সর্বশেষ

ad