ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি

khurshed | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ - ০৪:৫০:০৯ পিএম

ডেস্ক নিউজ : শনিবার (২৯ নভেম্বর) দেশে তার ফেরার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। সদরদপ্তর জানায়, বিশ্বব্যাপী ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের পুলিশ প্রধান ও প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।

উচ্চপর্যায়ের এ বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। এর মধ্যে সাইবার অপরাধ ও ডেটাভিত্তিক তদন্ত, আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ, বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ, ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশী সক্ষমতা উন্নয়ন, এবং নারী পুলিশ নেতৃত্বের বিকাশ উল্লেখযোগ্য। 

পুলিশ সদরদপ্তর আরও জানায়, সম্মেলনের শেষ দিনে অনুষ্ঠিত নির্বাচনে ইন্টারপোলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ডেলিগেট নির্বাচন অনুষ্ঠিত হয়। অধিবেশনে আইজিপি বাংলাদেশের পক্ষে বক্তব্য রেখে বৈশ্বিক সাইবার প্রতারণা, মানবপাচার, আর্থিক জালিয়াতি ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাংলাদেশের অঙ্গীকার, সক্ষমতা ও অবস্থান তুলে ধরেন।
পুলিশ সদরদপ্তর জানায়, সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও কৌশলগত দিকনির্দেশনা ভবিষ্যতে দেশের সাইবার নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ পুলিশ।

 

 

খোরশেদ/২৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৪৪

▎সর্বশেষ

ad