ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘বদনজর’ থেকে বাঁচতে চাইছেন স্মৃতি-পলাশ

khurshed | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ - ০৩:০১:৩৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতের বিশ্বকাপ জয়ী ব্যাটার স্মৃতি মান্ধানা ও তার বাগদত্তা পলাশ মুচ্ছাল এখন সোশ্যাল মিডিয়ায় আলোচিত জুটি। ভারতীয় সংগীত পরিচালকের সঙ্গে গত ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা। কিন্তু তা পিছিয়ে গেছে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার অসুস্থতার কারণে। পরে আরও নানা ঘটনায় দুজনের মাঝে বিচ্ছেদের জল্পনা তৈরি হয়েছিল। এরই মাঝে দুজনেই ইনস্টাগ্রামের বায়ো পাল্টে নেটিজেনদের আলোচনায় আসলেন নতুন করে।

সম্প্রতি স্মৃতির বাবা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন।  বিয়ের নতুন দিনক্ষণ কবে ঘোষণা হচ্ছে, সেই অপেক্ষায় ভক্তরা। এরই মাঝে দুজনে তাদের ইনস্টাগ্রামের বায়োতে ‘নজর’ ইমোজি যুক্ত করেছেন। ‘বদনজর’ থেকে বাঁচতে এমন ইমোজি তারা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এই দুঃসময়ে স্মৃতির পাশে থাকতে তার সতীর্থ জেমিমা রদ্রিগেজ বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়ায় না গিয়ে দেশে থেকে গেছেন। বন্ধুর জন্য তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিবিএল ফ্র্যাঞ্চাইজি ব্রিসবেন হিট। 

 

 

‎কিউএনবি/খোরশেদ/২৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:০০

▎সর্বশেষ

ad