ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘কালচারাল এস্টাবলিশমেন্ট অদ্ভুত জিনিস, নতুন কিছু দেখলেই আতঙ্কিত হয়’

Anima Rakhi | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ - ০৯:৩৮:৩৩ পিএম

ডেস্ক নিউজ : আমাদের কালচারাল এস্টাবলিশমেন্ট একটা অদ্ভুত জিনিস, নতুন কিছু দেখলেই আতঙ্কিত হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

সংস্কৃতি উপদেষ্টা তার পোস্টে বলেন, ‘আমাদের কালচারাল এস্টাবলিশমেন্ট একটা অদ্ভুত জিনিস। নতুন কিছু দেখলেই আতঙ্কিত হয়ে পড়ে। রক মিউজিক নিয়ে এদের আতঙ্ক তো আমরা জানি। কিন্তু আপনারা জানেন কি, এই এস্টাবলিশমেন্ট ফটোগ্রাফিকে কোনো আর্টই মনে করত না? শিল্পকলা একাডেমিতে ফটোগ্রাফিকে বিভাগ আকারে চালু করানোর অনেক চেষ্টা করা হয়েছিল। এই চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়েও হয়েছিল। কিন্তু আমাদের আজব কালচারাল এস্টাবলিশমেন্ট সেটা হতে দেয়নি এই ৫৪ বছর। তাদের কাছে এটা যথেষ্ট আর্ট ছিল না।’

তিনি বলেন, ‘অথচ ফটোগ্রাফিতে আমাদের অসাধারণ সব অ‍্যাচিভমেন্ট আছে। আজকে আমির হামজার ছবি টাইম ম্যাগাজিনের ১০০ সেরা ছবির তালিকায় স্থান পাওয়া সূত্রে এসব মনে হলো। এর আগে কে এম আসাদ, তাসলিমা আখতার এবং মুনীরুজ্জামানের ছবি এই তালিকায় ছিল। এ ছাড়া শহীদুল আলম, সরকার প্রতীক তাদের তোলা ছবি টাইমে ব্যবহার করা হয়েছিল। আমির হামজার কিছু ব্রিলিয়ান্ট কাজ ছিল নিউইয়র্ক টাইমসের জন‍্য করা। আর ওয়ার্ল্ড প্রেস ফটোসহ আরো বহু গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে বাংলাদেশি ফটোগ্রাফারদের অসাধারণ অ‍্যাচিভমেন্ট আছে।’

উপদেষ্টা আরও বলেন, ‘দেরিতে হলেও শিল্পকলা একাডেমিতে ফটোগ্রাফি বিভাগ অন্তর্ভুক্ত হচ্ছে। পাশাপাশি আরো অনেক নতুন বিভাগ হচ্ছে। জড়তা ভাঙার এখনই সময়।’

অনিমা/২৭ নভেম্বর ২০২৫,/রাত ৮:২১

▎সর্বশেষ

ad