ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

৭১ বছরে এমন দুর্দিন আর দেখেনি লিভারপুল

khurshed | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ - ০২:০৪:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : লিভারপুলের দুঃসময় আরও গভীর হলো বৈকি। বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিজেদের মাঠ অ্যানফিল্ডে পিএসভি আইন্দহোভেনের কাছে ৪-১ গোলে হেরেছে কোচ আর্নে স্লটের দল। শেষ ৭১ বছরে এমন দুর্দিন আর দেখেনি অল রেডরা।

প্রিমিয়ার লিগে শেষ সাত ম্যাচের ছয়টিতেই হেরেছে লিভারপুল। গত মৌসুমে শিরোপা জেতা দলটি নতুন মৌসুমে বড় বিনিয়োগের পর সাফল্যের আশা করেছিল। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। তারা এখন লিগ টেবিলের ১২তম স্থানে। এক দশকেরও বেশি সময় পর তারা এত নিচে নেমে গেল। এখন তো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলয় ওঠাও অনিশ্চিত। পাঁচ ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার। ঘরের মাঠে গ্রুপ পর্যায়ে এমন হার এসেছে পাঁচ বছর পর।

ব্রিটিশ রেকর্ড সাইনিং আলেকজান্ডার আইজাককে বেঞ্চে রেখেছিলেন স্লট। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ২০০৮ সালের পর পিএসভির কাছে ঘরের মাঠে হারের প্রথম স্বাদ পেল লিভারপুল। পুরো ম্যাচজুড়ে লিভারপুলের খেলায় তীব্রতার অভাব দেখা যায়। তারা বারবার কাউন্টার অ্যাটাকের সামনে অসহায় হয়ে পড়ছিল। ভার্জিল ফন ডাইক ম্যাচের আগে বলেছিলেন সবাইকে আরও দায়িত্ব নিতে হবে, কিন্তু তিনিই ভুল করে পিএসভিকে পেনাল্টি উপহার দেন।

পেনাল্টি থেকে পেরিসিচ গোল করার পর দ্রুতই ডমিনিক শোবোস্লাই সমতায় ফেরান লিভারপুলকে। কোডি গাকপোর শট ঠেকানোর পর রিবাউন্ড থেকে শোবোস্লাই গোলটি করেন। ফন ডাইক পরে কর্নার থেকে হেডে গোলের কাছাকাছি গেলেও বল ফিরে আসে বার থেকে।

বিরতির পর আক্রমণে চাপ তৈরি করেও লিভারপুল গোল করতে পারেনি। বিপরীতে ৫৬ মিনিটে দুর্দান্ত পাস থেকে গুস টিল গোল করে পিএসভিকে আবার এগিয়ে দেন। এরপর গাকপো সহজ সুযোগ নষ্ট করেন। ৭৩ মিনিটে হাস্যকর ভুল করে ইব্রাহিমা কোনাতে। তার ভুল পাস থেকে রিকার্ডো পেপি শট নেন। বল পোস্টে লেগে ফিরে আসে, আর ফিরতি সুযোগে কোহাইব দ্রিউয়েশ সহজেই গোল করেন। ইনজুরি সময়ে সার্জিনো ডেস্ট বল নিয়ে দৌড়ে গিয়ে ক্রস দেন। আবারও গোল করেন দ্রিউয়েশ। এতে ৪-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

 

 

খোরশেদ/২৭ নভেম্বর ২০২৫,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad