ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এবার ভারতে ভূমিকম্প

khurshed | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ - ০৩:০৬:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুর রাজ্যে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ভুটান ও বঙ্গোপসাগরেও ক্ষুদ্র মাত্রার দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। বঙ্গোপসাগরে রাত ২টা ৫৯ মিনিটে ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩২ মিনিটে ভুটানে ৩.০ মাত্রার একটি ভূমিকম্প ঘটে।

এদিকে, ইন্দোনেশিয়া ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির  উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ভূ-কম্পনটি আঘাত হানে।

এক প্রতিবেদনে রয়টার্স বলছে, বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কাছে সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। 

এর আগে বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। 

 

 

খোরশেদ/২৭ নভেম্বর ২০২৫,/দুপুর ২:১২

▎সর্বশেষ

ad