ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

Mohon | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ - ১১:৩০:৪২ এএম

বিনোদন ডেস্ক : ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। তিনি গত সাত মাস ধরে অসুস্থ এবং প্রায় ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা গ্রহণ করছেন। তার ব্রেন টিউমারটি মস্তিষ্কের গভীর ও গুরুত্বপূর্ণ নার্ভের কাছে থাকায় অপারেশন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও চিকিৎসকরা জানিয়েছেন। তিনি একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন। বুধবার (২৬ নভেম্বর) ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ অভিনেতার শরীরের সর্বশেষ অবস্থা গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন,  ইলিয়াস কাঞ্চন এখন পুরোপুরি কথা বলতে পারেন।

আগে কথা বলা নিয়ে সমস্যা হচ্ছিল। সেটি কেটে গেছে। টিউমারের অনেকটা অংশও ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। লিটন এরশাদ বলেন, এ মুহূর্তে ইলিয়াস কাঞ্চনের মেডিসিন কোর্স চলছে। শেষ হলে চিকিৎসকরা আরও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। নতুন পরীক্ষার রিপোর্ট পেলে বোঝা যাবে চিকিৎসা কেমন হয়েছে, শরীর কোন অবস্থায় রয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে দেশে ফেরার বলে জানান নিরাপদ সড়ক চাই আন্দোলনের ভাইস চেয়ারম্যান। উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়।

 

 

কুইক টি ভি / মহন / ২৭ নভেম্বর ২০২৫ / সকাল ১১:৩০

▎সর্বশেষ

ad