ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বায়ার্নকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিলো আর্সেনাল

Anima Rakhi | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ - ০৯:১৬:১৬ এএম

স্পোর্টস ডেস্ক : আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে ছন্দেও ছিল বায়ার্ন মিউনিখ। চলমান মৌসুমে কোনো ম্যাচ হারেনি জার্মান ক্লাবটি। তবে গানারদের ঘরের মাঠে রীতিমতো পাত্তাই পায়নি ভিনসেন্ট কোম্পানির দল। 

বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে প্রথম হাফে সমানে সমান লড়াই করেছে দুই দলই। তবে, বিরতির পর বায়ার্নকে আর পাত্তাই দেয়নি আর্তেতার দল। 

ম্যাচের ২২তম মিনিটে টিম্বারের গোলে গানাররা। বুকায়ো সাকার কর্নারে লাফিয়ে হেডে জালে বল জড়ান এই ডাচ ডিফেন্ডার।

জবাব দিতে অবশ্য বেশি সময় লাগেনি বায়ার্নের। ৩২তম মিনিটে চমৎকার দলীয় নৈপুণ্যে সমতায় ফেরে তারা। মাঝমাঠ থেকে কিমিচের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন কার্ল। 

বিরতির পর একতরফা আধিপত্য দেখিয়েছে আর্সেনাল। ৬৯তম মিনিটে দ্বিতীয় গোল পায় তারা। বাঁ-দিক থেকে বক্সে কালাফিওরির পাস দারুণ ফিনিশিংয়ে জালে পাঠান মাদুয়েকে। আর ৭৭তম মিনিটে নয়ারের ভুলে বায়ার্নের জালে তৃতীয় গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

৫ ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে বায়ার্ন।

অনিমা/২৭ নভেম্বর ২০২৫,/সকাল ৮:৫৯

▎সর্বশেষ

ad