ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হলেন রোহিত

Ayesha Siddika | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ - ১১:৫৩:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর। আসন্ন এই বিশ্বকাপে ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতীয় সাবেক অধিনায়ক রোহিত শর্মা।

গত বছর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয়। হিটম্যান খ্যাত ভারতীয় এই তারকাকে এবার বড় সম্মান জানালো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রোহিত শর্মাকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব ও বর্তমানে আইসিসির সভাপতি জয় শাহ। 

আইসিসি সভাপতি এক টুইটবার্তায় লেখেন, আমার জন্য সম্মানের বিষয় যে আমরা বিশ্বকাপে রোহিত শর্মার মতো তারকাকে অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিতে পেরেছি। 

রোহিত শর্মা গত ৯টি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। তিনি টি-টোয়েন্টিতে রেকর্ড ৫টি সেঞ্চুরির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ২৩১ রান করেন। সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম রোহিত শর্মাকে ছাড়িয়ে রান সংগ্রহে রেকর্ড গড়েন।

 

আয়শা/২৫ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫০

▎সর্বশেষ

ad