ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রাণী নগর ও অচিন্তপুর সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে মাদক আটক॥

khurshed | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ - ০৫:২২:০২ পিএম

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রাণীনগর বিওপি এবং অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ফেন্সিডিল, নেশাজাতীয় ইনজেকশন এবং বিদেশী মদ আটক করা হয়েছে।

গত শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রাণীনগর বিওপি এবং অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ১০ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪৭,০০০/- টাকা।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি বদ্ধ পরিকর। সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করায় চোরাচালান নারী ও শিশু পাচার অনেক অংশে কমে গেছে।

 

 

আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:১৪

▎সর্বশেষ

ad