ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শেখ হাসিনার রায় ঘিরে কঠোর নিরাপত্তা, যান চলাচল কম

Mohon | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ - ১১:১৭:০৬ এএম

 নিউজ ডেক্স : মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই রাস্তায় যান চলাচল কম। এ কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। একইসঙ্গে শেখ হাসিনার রায় ঘোষণার জন্য রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। আজ সোমবার সকাল ৮টায় সরেজমিনে দেখা যায়, শিক্ষাভবন থেকে জাতীয় ঈদগাহ অভিমুখী সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল সীমিত করার পাশাপাশি তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন পুলিশ সদস্যরা। হাইকোর্টের প্রবেশপথেও ছিল পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

এ সময় প্রবেশকারীদের ব্যাগ তল্লাশির পাশাপাশি যানবাহন প্রবেশের ক্ষেত্রে ব্যাপক তলাশি করতে দেখা যায়। ভেতরে প্রবেশ করতেই সাঁজোয়া যানসহ ছিল সেনা সদস্যদের উপস্থিতি। তারপরের ধাপেই ছিল র‌্যাব ও পুলিশের বিশেষ শাখার কঠোর নিরাপত্তা। গত ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার দিন ধার্য করে। এরপর থেকেই রাজধানীসহ সারা দেশে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটে। এছাড়াও এই রায়কে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাশাপাশি নাশকতা রোধে রাজধানীজুড়ে বাড়তি নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাংলামটর থেকে যমুনা অভিমুখী রাস্তা, মৎস্যভবন, প্রেসক্লাব, কদম ফোয়ারা ও যমুনার সামনে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা। নিরাপত্তা জোরদার করা হলেও রাজধানীর অধিকাংশ সড়কে যানবাহনস্বল্পতা দেখা গেছে। মিরপুর থেকে সদরঘাট যেতে বাসের জন্য অপেক্ষা করছিলেন চাকরিজীবী জালিজ মাহমুদ। কালের কণ্ঠকে তিনি বলেন, বিগত কয়েক দিনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

 

 

কুইক টি ভি / মোহন / ১৭ নভেম্বর ২০২৫ / সকাল ১১:১৮

▎সর্বশেষ

ad