ব্রেকিং নিউজ

জবি এমসিজে ডিবেটিং ক্লাবের সভাপতি তানভির, সাধারণ সম্পাদক সাফা

Ayesha Siddika | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ - ১০:৪৬:৫৩ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (১০ নভেম্বর) বিভাগের চেয়ারপার্সন ড. মো. আশরাফুল আলম, এমসিজে ডিবেটিং ক্লাবের মডারেটর মেহনাজ হক, কো-মডারেটর কামনা আক্তার, সদ্য বিদায়ী কমিটির সভাপতি মোস্তাফিজ রহমান ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি প্রকাশ করা হয়।

১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
 সহ-সভাপতি: রাকিবুল হাসান রাব্বি

  • যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মিনহাজুল ইসলাম
  • সাংগঠনিক সম্পাদক: রবিউল আওয়াল পারভেজ
  • দপ্তর সম্পাদক: উম্মে বুশরা মাহাদিয়া
  • প্রচার সম্পাদক: তাহমিদ আব্দুল্লাহ রাদ
  • অর্থ সম্পাদক: মাহমুদুল হাসান তুষার
  • বহিঃসংযোগ সম্পাদক: স্বপন পাল
  • কর্মশালা বিষয়ক সম্পাদক: গোলাম মাওলা হাবিব
  • সদস্য সংগ্রহ বিষয়ক সম্পাদক: রিফাত হোসেন

নবগঠিত কমিটির সভাপতি তানভীর আহমেদ বলেন, ‘বিতর্ক আমাদের চিন্তার জগতকে শাণিত করে এবং মেধাকে বিকশিত করে। ক্লাবের কার্যক্রমে নিয়মিত কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি নতুন সৃজনশীল আয়োজন করা হবে। এতে শিক্ষার্থীরা আধুনিক ও যুগোপযোগী বিতর্ক চর্চায় উন্নত হবে এবং বিতর্কের সঠিক জ্ঞান পৌঁছানো সম্ভব হবে। আশা করি, এই কমিটি এমসিজে ডিবেটিং ক্লাবকে আরও আলোকিত করবে।’

সাধারণ সম্পাদক সাফা খাতুন বলেন, ‘বিতর্ক মানুষকে কেবল কথা বলত শেখায় না, শেখায় ভাবতে, বিশ্লেষণ করতে ও যুক্তির মাধ্যমে সত্য খুঁজে পেতে। এমসিজে ডিবেটিং ক্লাব সবসময় সেই মুক্ত চিন্তার অনুশীলনের জায়গা হয়ে উঠেছে। নতুন কমিটির হাত ধরে এই ক্লাব আরও বিকশিত হবে এবং আরও বেশি তরুণকে যুক্তির আলোয় উদ্ভাসিত করবে।’

 

 

আয়শা/১০ নভেম্বর ২০২৫,/রাত ১০:৪৩

▎সর্বশেষ

ad