ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন কিউবা মিচেল

Anima Rakhi | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ - ০৫:০৪:৪৫ পিএম

স্পোর্টস ডেস্ক : আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। তার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিকেরা।

এই দুই ম্যাচের জন্য আগেই ২৭ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচ দুইটি উপলক্ষে ৩০ অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয় তার ৬ দিন পর।

তবে সেই দলের ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া কিছুদিন ধরে চোটে ভুগছেন। বেশ কিছুদিন অপেক্ষা করলেও তাদের অবস্থার উন্নতি হয়নি। তাই স্কোয়াডে আনতে হয়েছে দুইটি পরিবর্তন। 

ইব্রাহিম ও রহমতের পরিবর্তে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার কিউবা মিচেল ও ফর্টিস এফসির মোরশেদ আলী। এই প্রথম বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পাচ্ছেন কিউবা।

উল্লেখ্য, কিউবা মিচেল মিডফিল্ডার ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। এর আগে একই ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২৫ ম্যাচে খেলার অভিজ্ঞতা আছে তার।

অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:০৪

▎সর্বশেষ

ad