ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

গাজার ‘হলুদ রেখা’ লঙ্ঘনের অভিযোগে দুই ফিলিস্তিনি নিহত

Anima Rakhi | আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ - ০৭:০১:২৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর গাজার এক এলাকায় হলুদ সীমান্ত অতিক্রম করে ইসরায়েলি সেনাদের কাছে যাওয়ার চেষ্টা করার অভিযোগে দুই ফিলিস্তিনিকে গুলি করেছে ইসরায়েলি সেনারা। এতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় আরেক ফিলিস্তিনিও গুলিতে নিহত হয়েছেন। তারা বলেছে, ওই ব্যক্তি হলুদ সীমান্ত পার হয়ে সেনাদের জন্য তৎক্ষণাৎ হুমকি সৃষ্টি করেছিলেন।

ইসরায়েল হলুদ সীমান্তের কাছে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। হলুদ সীমান্ত হলো যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অধীনে স্থাপিত একটি অদৃশ্য সীমারেখা।

স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ইসরায়েলি সেনারা সীমান্তের ভেতরে প্রায় ৪০টি সামরিক পোস্ট নিয়ন্ত্রণ করছে। ফিলিস্তিনিরা বলছেন, সঠিক সীমারেখা বোঝা সম্ভব নয়, যা প্রাণঘাতী ঝুঁকি তৈরি করছে।

বর্তমানে ইসরায়েল গাজার অর্ধেকেরও বেশি অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে।

সূত্র: আল জাজিরা

অনিমা/০৯ নভেম্বর ২০২৫,/সকাল ৭:০০

▎সর্বশেষ

ad