ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

চোটে শরিফুল-সোহান, খেলতে পারবেন আয়ারল্যান্ড সিরিজে?

Ayesha Siddika | আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ - ০৭:২০:৫৫ পিএম

ডেস্ক নিউজ : সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে একাদশে ছিলেন নুরুল হাসান সোহান। তবে সেই ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান তিনি। এই চোটের কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হচ্ছে এই উইকেটকিপার-ব্যাটারকে।

বিসিবির মেডিকেল বিভাগ ঢাকা পোস্টকে জানিয়েছে, সোহানের এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। আজ আবারো তার পা দেখেছেন চিকিৎসকরা, পরে জানিয়েছেন কতদিন মাঠের বাইরে থাকতে হবে। মূলত লিগামেন্টে আঘাত পেয়েছেন সোহান।

সবমিলিয়ে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে সোহানকে। সেক্ষেত্রে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবেন তিনি। এর মধ্যেই ফিট হয়ে যাবেন বলে জানা গিয়েছে।

এদিকে সোহানের মতো শেষ টি-টোয়েন্টি ম্যাচে চোটে পড়েছিলেন শরিফুল ইসলামও। হ্যামস্ট্রিংয়ের আঘাত পান তিনি। জানা গেছে টি আর ওয়ান ইনজুরি তার, যাকে গ্রড ওয়ান বলা হয়ে থাকে। সেক্ষেত্রে ১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন তিনি। শরিফুলও আয়ারল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন। 

 

 

আয়শা/০৩ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২০

▎সর্বশেষ

ad