ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

আইনি জটিলতায় ইমরান হাশমি-ইয়ামি গৌতমের ‘হক’

Ayesha Siddika | আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ - ০৬:০০:৪১ পিএম

বিনোদন ডেস্ক : ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত আসন্ন সিনেমা ‘হক’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। শাহ বানো বেগমের উত্তরাধিকারীরা ইন্দোর হাইকোর্টে আবেদন করে ৭ নভেম্বর নির্ধারিত মুক্তি স্থগিতের অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও শাহ বানোর জীবন বা ঘটনাগুলো চলচ্চিত্রে তুলে ধরতে নির্মাতারা পরিবারের কাছ থেকে কোনো অনুমতি নেননি। জানা গেছে, আদালত শিগগিরই এ বিষয়ে শুনানি নেবে।

আইনজীবী তৌসিফ ওয়ারসি আরও বলেন, এই সিনেমা দুই ঘণ্টারও বেশি দীর্ঘ এবং শাহ বানোর জীবনের কোন দিকগুলো কীভাবে দেখানো হয়েছে, তা আমরা জানি না। তাই মুক্তির আগে চলচ্চিত্রের মূল কাহিনি ও বিষয়বস্তু আমাদের সামনে তুলে ধরতে হবে। 

‘হক’-এর ট্রেলার প্রকাশের পর দর্শকরা প্রশংসা করলেও, মুক্তির আগেই সিনেমাটি বিতর্কে জড়িয়ে পড়েছে। এর আগে শাহ বানোর পরিবার নির্মাতাদের কাছে আইনি নোটিশ পাঠিয়ে দাবি করেছিল— তাদের অনুমতি ছাড়া শাহ বানোর ব্যক্তিজীবন পর্দায় তুলে ধরা মানহানিকর।

 

 

কিউএনবি/খোরশেদ/০৩ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৪৪

▎সর্বশেষ

ad