ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ০৩:৪৪:৫৪ পিএম

ডেস্ক নিউজ : পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। এই উপদেষ্টা ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লতিফ বিন রাশিদ আলজায়ানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ গুরুত্বারোপ করেন।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বাহরাইনের গঠনমূলক নেতৃত্ব এবং আঞ্চলিক সমন্বয় ও রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপ প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।
তৌহিদ হোসেন জানান, দু’দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ উন্নয়ন ও সহযোগিতা জোরদার করার জন্য বাংলাদেশ প্রস্তুত। স্বরাষ্ট্র উপদেষ্টা দ্বিতীয় ধাপের রাজনৈতিক পরামর্শ বৈঠক ঢাকায় আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
খোরশেদ/০২ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad