ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

করদাতাদের ব্যাংকের তথ্য রিয়েল-টাইমে জানার সুযোগ চাইছে এনবিআর

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ০৩:৩৭:২০ পিএম

বাণিজ্য ডেস্ক : কর ফাঁকি রোধ, স্বচ্ছতা বৃদ্ধি এবং রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতেই এনবিআর এই পদক্ষেপ নিতে চাইছে বলে জানান এনবিআরের কর্মকর্তারা।

দীর্ঘদিন যাবত এ নিয়ে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর-এর মধ্যে আলোচনা চলছে। তার প্রেক্ষিতে রোববার (২ নভেম্বর) এনবিআর-এ এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা। 
তবে, বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সেটি কোনো পক্ষই গণমাধ্যমকে জানায়নি এবং কেউই এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়ে চলে এক ঘণ্টার বেশি সময়।

 

 

আয়শা/খোরশেদ/০২ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad