ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতেও জামালদের অনুশীলন

Ayesha Siddika | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ১২:০০:০৬ এএম

স্পোর্টস নিউজ : নভেম্বরের শুরুতে থাকে শীতের আবহ। জলবায়ু পরিবর্তনের ফলে এখনো রয়েছে গরমের তীব্রতা। আজ বিকেলে আকস্মিকভাবে শুরু হয় ভারী বৃষ্টি। জাতীয় স্টেডিয়ামে ১৪ জন ফুটবলার বৃষ্টির মধ্যেই করেন অনুশীলন।

বৃষ্টির সঙ্গে ক্রিকেটের চিরশত্রুতা। ফুটবলে অবশ্য বৃষ্টির সাথে বেশ সখ্যতা। আজ জামাল ভূইয়ারা বৃষ্টির মধ্যেই অনুশীলন করেছেন। জাতীয় ফুটবলার হলেও বৃষ্টির মধ্যে অনুশীলনে অনেকে ফিরে গেছেন শৈশবের স্মৃতিতে। জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অনুপস্থিতিতে সহকারী কোচ হাসান আল মামুনই অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

অক্টোবর উইন্ডোতে বাংলাদেশ ফুটবল দলের এক অনুশীলন সেশন পণ্ড হয়েছিল বৃষ্টির জন্য। ঐ দিন বৃষ্টির সঙ্গে বজ্রপাত ছিল। আজ বজ্রপাত না হওয়ায় অনুশীলন চালিয়ে গেছে ফুটবল দল। যদিও এই বৃষ্টিতে ভিজলে জ্বর-ঠান্ডায় ভোগার সম্ভাবনা থাকে।

 

 

আয়শা/০১ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫৮

▎সর্বশেষ

ad