ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আগামীকাল সকাল ১০টার মধ্যে সুসংবাদ দিতে পারব : ডিসি লালবাগ

Ayesha Siddika | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ - ০৭:১৮:৫৭ পিএম

ডেস্ক নিউজ : গণমাধ্যমের কথা বিশ্বাস করবেন না। জুবায়েদের হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনের জানাজা শেষে এক প্রেস ব্রিফিংয়ে লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, সঠিক তথ্য আমাদের কাছে রয়েছে, তবে তদন্তের স্বার্থে সবকিছু এখনই প্রকাশ করা সম্ভব নয়। ইতোমধ্যে বেশকিছু তথ্য পেয়েছি। আশা করছি আগামীকাল সকাল ১০টার মধ্যে আপনাদের সুসংবাদ দিতে পারব। কাউকে ছাড় দেওয়া হবে না। আসামি ধরতে সময় লাগতে পারে, তবে প্রকৃত ঘাতকদের আমরা গ্রেপ্তার করব। তাদের ধরতে পারলেই জানা যাবে অন্য কেউ জড়িত আছে কি না।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, জুবায়েদের বড় ভাই সৈকত ৪৯ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু জুবায়েদ সে খুশির খবর জেনে যেতে পারল না। এ ঘটনায় প্রকৃত হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। আমাদের দাবি, কোনো ধরনের ফাঁকফোকর দেখতে চাই না। প্রকৃত আসামিদের গ্রেপ্তার দেখতে চাই।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দিন বলেন, আগামী ২ দিন শোক দিবস, সভা ও শোক র‍্যালি পালন করব। আমরা আগামী ১০ ঘণ্টা আলটিমেটাম দিলাম। যদি আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি না দেখি, তাহলে পরবর্তী কর্মসূচি দেব। বিগত ফ্যাসিস্ট আমলে এই পুলিশকে জনগণের শত্রু বানানো হয়েছিল। আমার শিক্ষার্থীর বাবা-চাচাকে কেন পাঁচ ঘণ্টা বসিয়ে রাখল, তাদের জবাবদিহি করতে হবে। জনগণের জন্য কষ্টের কারণ হতে চাই না।
শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চাই। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার এই বিষয়ে এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। স্বৈরাচার পরবর্তী সময়ে আমরা এই ওসি চাই না। উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমরা শুরু থেকেই ছিলাম। প্রকৃত দোষী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত পাশে থাকব। আমাদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

এর আগে গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবনে টিউশনির জন্য গেলে বাসার নিচেই ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করলে তিনি তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

 

 

আয়শা/২০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:১২

▎সর্বশেষ

ad