ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

খালি পেটে ডাবের শাঁস খাচ্ছেন, কী হবে জানেন?

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ - ০৯:৫৮:৪০ পিএম

স্বাস্থ্য সময় ডেস্ক : কেউ কেউ আবার খালি পেটে খাওয়ার ডায়েটে রাখেন ডাবের শাঁসকে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ডাবের পানি ও শাঁস খাওয়ার অভ্যাসের রয়েছে অসংখ্য উপকারিতা।

ডাবের শাঁস ত্বকের কোষকে পুনর্জীবিত করতে সাহায্য করে। ত্বককে মসৃণ করতে এর জুড়ি নেই বললেই চলে। ত্বকের দাগ, বলিরেখা দূর করার পাশাপাশি রোদে পোড়া ভাব অপসারণে এই খাবারটি দারুণ কাজ করে।
 
ডাবের পানিতে ক্যালোরি, প্রোটিন এবং কার্বোহাইড্রেট বেশি থাকে। এছাড়াও পানিতে থাকে ফাইবার। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডাবের পানির চেয়ে শাঁসে বেশি ফাইবার রয়েছে।
 
ডাবের শাঁসের পুষ্টিগুণ হজমের উন্নতিতে উপকারী। এটি অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও এটি ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো সমস্যা প্রতিরোধ করতে সাহায্য় করে। যারা ওজন বাড়াতে চান তারা ডাবের শাঁস খেতে পারেন।
 
রক্তে শর্করার মাত্রা ও হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী ডাবের পানি ও শাঁস। সারাদিন এনার্জি অনুভব করতেও এ খাবার নিয়মিত খেতে পারেন।
  
সতর্কতা

ডাবের পানি ও এর শাঁস শরীরের জন্য উপকারী হলেও কারো কারো জন্য তা বিপদজনক। যদি আপনি কিডনি সমস্যার রোগী হন, বেশি ওজনের অধিকারী হন, শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়, অ্যালার্জির সমস্যায় ভোগেন তবে ডাবের পানি ও শাঁস কাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

 

 

আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/রাত ৯:৫৫

▎সর্বশেষ

ad