ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পাকিস্তানে সামরিক কনভয়ে গুলিবর্ষণে ১১ সেনা নিহত

Anima Rakhi | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ - ০৩:১৪:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররম জেলায় একটি সামরিক কনভয়ে ভয়াবহ হামলায় অন্তত ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দুইজন কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, কনভয়টি চলার সময় প্রথমে সড়কের পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই বহু সংখ্যক সশস্ত্র জঙ্গি সামরিক যানবহরের ওপর একযোগে গুলিবর্ষণ শুরু করে।

এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, তাদের যোদ্ধারাই ওই সামরিক কনভয়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ঘটনার পর পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে, ইসলামাবাদের দাবি, জঙ্গিরা আফগানিস্তানের ভেতরে প্রশিক্ষণ নেয় এবং সেখান থেকেই পাকিস্তানে হামলার পরিকল্পনা করে। তবে আফগান সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

অনিমা/৮ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:১৪

▎সর্বশেষ

ad