ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

২৪ ঘণ্টা খোলা থাকবে মদিনার কিবলাতাইন মসজিদ

Anima Rakhi | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ - ১১:০৩:০৯ এএম

ডেস্ক নিউজ : এখন থেকে সারা বছর ২৪ ঘণ্টা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে সৌদি আরবের ঐতিহাসিক ও পবিত্র কিবলাতাইন মসজিদ। সম্প্রতি পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এই নির্দেশনা জারি করেছেন।

সৌদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে মুসল্লি ও দর্শনার্থীরা যেকোনো সময় মসজিদে প্রবেশ করে নামাজ আদায়, দোয়া ও ইবাদত করতে পারবেন।

উল্লেখ্য, পবিত্র কিবলাতাইন মসজিদ ইসলামী ইতিহাসে বিশেষ মর্যাদাসম্পন্ন স্থাপনা। মহানবী মুহাম্মদ (সা.) এই মসজিদে নামাজরত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওহি প্রাপ্ত হন, যার মাধ্যমে মুসলমানদের বায়তুল মুকাদ্দাস (মসজিদুল আকসা) থেকে মুখ ফিরিয়ে মক্কার পবিত্র কাবা শরিফের দিকে মুখ করে নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে মুসলমানরা কুদসের দিকে মুখ করে নামাজ পড়তেন। এই ঘটনার স্মৃতিতে মসজিদটির নাম রাখা হয়েছে ‘মসজিদে কিবলাতাইন’ বা ‘দুই কিবলার মসজিদ’। 

মসজিদের ভেতর বর্তমান কিবলা ও পূর্ববর্তী কিবলার চিহ্ন দেওয়া আছে, ফলে মুসল্লিরা একটু খেয়াল করলেই মুসলমানদের পূর্ববর্তী কিবলার দিক জানতে পারে। মদিনার অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে কিবলাতাইন মসজিদ প্রতিবছর লাখো মুসলিম দর্শনার্থী ও ওমরাহ-হজযাত্রীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

সৌদি কর্তৃপক্ষের নতুন উদ্যোগের ফলে দর্শনার্থীরা এখন যেকোনো সময়ে মসজিদে প্রবেশ করে নামাজ, দোয়া ও ইবাদতের সুযোগ পাবেন।

অনিমা/৮ অক্টোবর ২০২৫,/সকাল ১১:০২

▎সর্বশেষ

ad