ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ছক্কায় শীর্ষে পাকিস্তান, দুই নম্বরে বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ - ০৪:২৩:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ছক্কা হাঁকানো বা পাওয়ার হিটিং—বাংলাদেশের ক্রিকেট বহুল প্রচলিত একটি শব্দ। আগের চেয়ে টাইগার ক্রিকেটাররা এখানে বেশ উন্নতি করেছেন। টি-টোয়েন্টিতে ছক্কাবাজির তালিকায় শত ছক্কা ছাড়িয়ে গেছেন। নিজেরা আছেন দুই নম্বরে।

কুড়ি কুড়ির ক্রিকেটে এ বছর অন্তত ১০০টি ছক্কা মেরেছে পাঁচ দল। পঞ্চম স্থানে থাকা ইংলিশরা ১২ ম্যাচ খেলে হাঁকিয়েছেন ১০০ ছয়। ১১ ম্যাচে ১১১ ছয় হাকিয়ে চারে অস্ট্রেলিয়া। ৩ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ১৫ ম্যাচ খেলেই হাঁকিয়েছে ১৪৮টি। শীর্ষ দুইয়ে থাকা বাংলাদেশ ২৪ ম্যাচে বল উড়িয়ে সীমানাছাড়া করেছে ১৭১ বার। তালিকায় ১ নম্বরে থাকা পাকিস্তান ২৬ ম্যাচে হাঁকিয়েছে ১৯০। সাত নম্বরে ভারত। ১২ ম্যাচে তাদের ছক্কা ৯৪। সংক্ষিপ্ত এই ফরম্যাটে টাইগাররা ছক্কা হাঁকানোতে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ।

২০২৪ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে ১২২ ছক্কা হাঁকিয়েছিল বাংলাদেশ। এ বছর এরই মধ্যে সেই রেকর্ড ভেঙেছে। এখন পর্যন্ত ২৪ ম্যাচে বাংলাদেশের ব্যাট থেকে এসেছে ১৭১ ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর এখন পর্যন্ত ছক্কা মারায় দ্বিতীয় অবস্থানে রয়েছে টাইগাররা।

সংখ্যাটি বাড়িয়ে নেওয়ার সুযোগও আছে টাইগারদের।

 

 

আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:২২

▎সর্বশেষ

ad