ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ - ০৪:০২:০৬ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মেয়েদের মুখোমুখি টাইগ্রেসরা। টস হেরে শুরুতে ব্যাট করবে নিগার সুলতানা জ্যোতির দল। ভারতের গুয়াহাটিতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

গত বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় টাইগ্রেসরা। বোলারদের দুর্দান্ত নৈপুন্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় স্বাভাবিকভাবে চাঙ্গা রয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। ভালভাবে টুর্নামেন্ট শুরু করলে আত্মবিশ্বাস বেড়ে যায়। যা টুর্নামেন্টের বাকি অংশে ভালো করতে দলকে উজ্জীবিত করে।’

বাংলাদেশের মত দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ডও। গুয়াহাটিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় ইংলিশরা। প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ডের বোলাররা। ৭০ রানের টার্গেট ৮৫ বল খরচ করে স্পর্শ করে ফেলে ইংল্যান্ড। 

ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা। টি-টোয়েন্টিতেও চারবারের দেখায় ইংলিশদের কাছে চারবারই হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার ও সানজিদা আক্তার। 

 

 

আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad