ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

গ্রেটা থুনবার্গ ঝামেলাবাজ, ডাক্তার দেখানো উচিত: ট্রাম্প

Ayesha Siddika | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ - ০৩:৫৫:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০টির বেশি জাহাজ সাগরে আটকে দেয় ইসরাইলি বাহিনী। সেই সঙ্গে জাহাজগুলো থেকে গ্রেটা থুনবার্গসহ প্রায় ৪৭০ মানবাধিকারকর্মীকে আটক করে। এরপর আটক এসব অধিকারকর্মীকে ফেরত পাঠানো শুরু হয়।

গত সোমবার (৬ অক্টোবর) আরও ১৭১ জন মানবাধিকারকর্মীকে ফেরত পাঠায় ইসরাইল। এদের মধ্যে সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ ১৬১ জনকে গ্রিসে পাঠানো হয়েছে। এ নিয়ে থুনবার্গকে দ্বিতীয়বার ফেরত পাঠানো হলো।
 
এরপর থুনবার্গকে নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন মতে, হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি (থুনবার্গ) ঝামেলাবাজ। এখন আর পরিবেশ নিয়ে নেই, এখন অন্য কিছুর মধ্যে ঢুকে পড়েছে। তার রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে। তার ডাক্তার দেখানো দরকার।’

 

 

আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad