ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

পন্টিংয়ের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন রিশাদ

Ayesha Siddika | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ - ০৯:০০:৫১ পিএম

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমের বিগ ব্যাশেও দল পেয়েছিলেন রিশাদ। সেবারও হোবার্ট তাকে দলে নিয়েছিল। তবে বিপিএলের ব্যস্ততায় খেলতে পারেননি রিশাদ। সে না খেললেও গেল মৌসুমে লিগ শিরোপা জিতেছে তারা।

এদিকে সোমবার (৬ অক্টোবর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর সঙ্গে আলাপ করেছেন রিশাদ। সেখানে তিনি জানিয়েছেন, ছোটবেলার হিরো রিকি পন্টিংয়ের অধীনে খেলতে মুখিয়ে আছেন তিনি। হোবার্ট হ্যারিকেন্সের হেড অব স্ট্র্যাটেজি পদে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

রিশাদ বলেন, ‘পন্টিং ছোটবেলায় আমার প্রিয় খেলোয়াড়দের একজন ছিলেন, আমি তার খেলা দেখতাম। তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। খেলোয়াড়দের চেয়ে আমি বেশি আগ্রহী রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করতে এবং তার কোচিংয়ে খেলতে।’এদিকে বিগ ব্যাশে নিজের লক্ষ্য নিয়ে রিশাদ জানান, ‘টার্গেট তো আসলে আগে থেকে সেট করি না। টুর্নামেন্টে গিয়ে ম্যাচ বাই ম্যাচ আগানোর চেষ্টা থাকে। এবারও সেটাই থাকবে।’

আগামী ১৪ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিগ ব্যাশের নতুন মৌসুম। ১৬ ডিসেম্বর রিশাদদের হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ সিডনি থান্ডার।

 

 

আয়শা/০৬ অক্টোবর ২০২৫,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad