ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

রোহিতকে নিয়ে নতুন যে সিদ্ধান্ত নিল বিসিসিআই

Ayesha Siddika | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ - ০৮:৫৪:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার সম্প্রতি রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শুভমান গিলকে দায়িত্ব দিয়েছেন। এই সিদ্ধান্তকে ঘিরেই ক্রিকেট অঙ্গনে চলছে তুমুল আলোচনা। 

গাভাস্কার বলেন, রোহিত এখন শুধু ওয়ানডে খেলছেন। টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। অথচ আন্তর্জাতিক ক্যালেন্ডারে এখন ওয়ানডে ম্যাচ অনেক কম। যদি বছরে ৫-৭টি ম্যাচই খেলে, তাহলে বড় টুর্নামেন্টের জন্য প্রয়োজনীয় ম্যাচ প্র্যাকটিস পাওয়া কঠিন। সে কারণেই নির্বাচকরা ভবিষ্যতের কথা ভেবে শুভমান গিলকে প্রস্তুত করছেন।

তিনি আরও বলেন, রোহিত নিজেও এই সিদ্ধান্তের সঙ্গে একমত। কারণ, ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই তরুণ নেতৃত্বকে তৈরি করা জরুরি। এটা দলের ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ। রোহিত শর্মা ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তখন তার বয়স হবে ৪০ বছর, আর ভিরাট কোহলির ৩৯। এ দুই সিনিয়র ক্রিকেটার এখন শুধু ওয়ানডে খেলেন। কিন্তু দেশে ওয়ানডে সিরিজ খুবই সীমিত। ফলে দীর্ঘমেয়াদি প্রস্তুতির ঘাটতি থেকেই যাচ্ছে।

গাভাস্কারের মতে, যদি রোহিত ও কোহলি আন্তর্জাতিক ওয়ানডেতে সীমিত সুযোগ পান, তবে তাদের ঘরোয়া ক্রিকেট—বিশেষ করে বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্টে খেলতে হবে। নইলে ম্যাচ ফিটনেস ধরে রাখা কঠিন হবে। ভারত আগামী ২০২৭ সালের বিশ্বকাপের আগে অন্তত ২৭টি ওয়ানডে খেলবে বলে জানা গেছে। তবে বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে। 

অক্টোবরের ১৯ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সেখানে রোহিত ও কোহলির ফেরার কথা রয়েছে। এই সিরিজের পারফরম্যান্সেই নির্ধারিত হতে পারে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের পরবর্তী পথচলা।

 

 

আয়শা/০৬ অক্টোবর ২০২৫,/রাত ৮:৫০

▎সর্বশেষ

ad