ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগ

Ayesha Siddika | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ - ০৫:৫৭:০২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করার পর এ ঘোষণা দেন সেবাস্তিয়ান। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের শুরুর দিকে ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান ফ্রাঁসোয়া বাইরুর সরকার।পরে (১০ সেপ্টেম্বর) সেবাস্তিয়ান লেকর্নুরকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর অর্থ দায়িত্ব নেয়ার মাত্র ২৬ দিনের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন সেবাস্তিয়ান।

রয়টার্স বলছে, সেবাস্তিয়ান নিজের মন্ত্রিসভা গঠনের পর জাতীয় পরিষদের বেশ কয়েকটি দল এর তীব্র সমালোচনা করে। এমনকি তারা ভোটের মাধ্যমে এটি বাতিলেরও হুমকি দেন। তাদের দাবি, সেবাস্তিয়ান ফ্রাঁসোয়া বাইরু সরকারের মন্ত্রিসভাকে অপরিবর্তিত রেখেছেন। জাতীয় পরিষদের বেশ কয়েকটি দল এখন আগাম নির্বাচনের দাবি জানাচ্ছে। এমনকি কিছু দল প্রেসিডেন্ট ম্যাঁক্রোর পদত্যাগও চায়। যদিও ম্যাঁক্রো বলে আসছেন, ২০২৭ সালে মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করবেন  না।

গত বছরের জুলাই থেকে ফ্রান্সের রাজনীতি অত্যন্ত অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এর ফলে যেকোনো প্রধানমন্ত্রীর পক্ষে বিল এবং বার্ষিক বাজেট পাসের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করা কঠিন হয়ে পড়ছে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও নিজের ঘনিষ্ঠ লেকর্নু ছিলেন ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে পঞ্চম প্রধানমন্ত্রী।

 

 

আয়শা/০৬ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৫৫

▎সর্বশেষ

ad