ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

অবসর ভেঙে ফিরবেন কিনা জানালেন আমির

Ayesha Siddika | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ - ০৪:০৪:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আমির জাতীয় দলে ফিরছেন—এমন একটি গুঞ্জন চলছে ক্রিকেটপাড়ায়। খোদ আমিরের কানেও গিয়েছিল। এরপরই খোলাশা করেন, তার সময় ফুরিয়েছে ক্রিকেটে খেলোয়াড় হয়ে আর ফিরছেন না।

আমির বলেন, ‘গত কয়েকদিন ধরে শুনছি আমি আবার ক্রিকেটে ফিরছি। আমি এ নিয়ে কোনো আলোচনা করিনি, এমন কোনো পরিকল্পনা নেই। আমার সিদ্ধান্ত চূড়ান্ত।’তিনি আরও যোগ করেন, ‘আমার ভক্তরা চাই আমি ফিরে আসি। কিন্তু পাকিস্তান ক্রিকেটকেও এগিয়ে যেতে হবে।’

২০২৪ সালের ১৪ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন আমির। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে প্রথমবার অবসর নেওয়ার পর, ২০২৪ সালের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মাঠে নামেন।

বাঁহাতি এই সাবেক পেসার তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে সাবেক হয়ে যাওয়া ক্রিকেটারদের পিসিবিতে দেখতে চান বলে মন্তব্য করেছেন।

 

 

আয়শা/০৬ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad