ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০৯:১৩:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আজ (রোববার) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন লাল-সবুজের প্রতিনিধিরা। সে লক্ষ্য টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী।

দ্বিতীয় ম্যাচে ১৪৮ রান তাড়া করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। ১২৯ রানে অষ্টম উইকেট পতনের পর হারের শঙ্কা উঁকি দেয়। তবে সে ম্যাচেও শঙ্কা উড়িয়ে শেষতক বিজয় কেতন ওড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ একাদশ

তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।

 

 

আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/রাত ৯:০৪

▎সর্বশেষ

ad