ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

৪ জেলায় বন্যার শঙ্কা

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০৯:১৪:০৯ পিএম

ডেস্ক নিউজ : বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, হঠাৎ ‍অতিবৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলের ৪টি নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রোববার (৫ অক্টোবর) সংস্থাটির উত্তরাঞ্চলের নদী অববাহিকাগুলোর বন্যা সম্পর্কিত বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রোববার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা অথবা কাছাকাছি সময়ে দেশের মধ্যে ও উজানে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টির প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীগুলোর পানি আগামী ১২ ঘণ্টায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। একইসঙ্গে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। এ সময় পঞ্চগড়ে ১১৮ মিলিমিটার, নীলফামারীর ডালিয়ায় ৮৫, কুড়িগ্রামের পাটেশ্বরীতে ৭৫ এবং উজানে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ২৬১, কোচবিহারে ১৯০, জলপাইগুড়িতে ১৭২, শিলিগুড়িতে ১৩৪, অরুণাচল প্রদেশের পাসিঘাটে ৮৯ এবং সিকিমের রাজধানী গ্যাংটকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

 

আয়শা/০৫ অক্টোবর ২০২৫,/রাত ৯:০৪

▎সর্বশেষ

ad