ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

পাখি শিকারে নিষেধ করায় যুবককে গুলি

Mohon | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০৩:৩০:৩৩ পিএম

অপরাধ নিউজ ডেক্সঃ  নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় রিপন কাজী নামের এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন কাজী কলসনগর এলাকার আনসার আলী কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কলস নগর এলাকার (কাজীপাড়া) রিপন কাজীর বাড়ির সামনে ভবানীপুর এলাকার আব্দুল আলীমের ছেলে জাহিদ (২৫), আব্দুল জলিলের ছেলে সামাউন (৩০) ও একরাম আলীর ছেলে আশরাফুল (৩২) তিন যুবক এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন। এ সময় রিপন কাজী পাখি শিকার করতে নিষেধ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে জাহিদ তার হাতে থাকা এয়ারগান দিয়ে রিপন কাজীর পেটে গুলি করলে রিপন কাজী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে রিপন কাজীকে গুরুতর আহত অবস্থায় লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে এয়ারগানসহ তিনজনকে আটক করে লালপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

লালপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেল, একটি এয়ারগানসহ তিনজনকে আটক করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৩.২৫
▎সর্বশেষ

ad