ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ধানক্ষেতের আইলে মরদেহ, পাশে পড়ে ছিল কলার ব্যাগ

Mohon | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ০২:৫৬:৪৯ পিএম

নিউজ ডেক্সঃ  পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেতের আইল থেকে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ঈশ্বরদী পৌরসভার ফতেমোহাম্মদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল ইসলাম (৪৩) ফতেমোহাম্মদপুর এলাকার মৃত কেটু আহমেদের ছেলে। ‎ ‎স্থানীয়রা জানান, সিরাজুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। কয়েক বছর আগে স্ত্রী চলে যাওয়ার পর থেকে তিনি বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। মরদেহের পাশে একটি ব্যাগভর্তি কলা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ধানক্ষেতের আইলে পা পিছলে পড়ে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। ‎ ‎

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, স্থানীয়রা সকালে ধানক্ষেতের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ‎ ‎আফজাল আরও বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/বিকালঃ ০২.৫০

▎সর্বশেষ

ad