ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বাংলাদেশের উন্নয়নে প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি : রহমাতুল্লাহ

Mohon | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ - ১১:৩৬:৪২ এএম

রাজনীতি নিউজ ডেক্সঃ  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বাংলাদেশের উন্নয়নে প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি। দুর্নীতি এবং সন্ত্রাস রোধ করতে পারলে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল করতে ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়তে চান। সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে ৩১ দফার বিকল্প নেই।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের নগর ভবনসংলগ্ন হাজী মুহাম্মদ মহসীন মার্কেট ও তার আশপাশের এলাকায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ইতোমধ্যে ৩১ দফার কর্মসূচি দেশের মানুষ আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। কিন্তু একটি মহল মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বিএনপি এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শনকে কলুষিত করতে চায়। আগামী নির্বাচনে মানুষ ৩১ দফার পক্ষে রায় দিয়ে ষড়যন্ত্রকারী মহলের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তত। এ সময় বরিশাল সদর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হলে সিটি করপোরেশনকে একটি অত্যাধুনিক সিটি করপোরেশনে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, মহানগর যুবদল নেতা জিয়াউল ইসলাম মাসুম, স্বাধীনতা ফোরামের মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিবসহ নেতাকর্মীরা।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০৫ অক্টোবর ২০২৫/সকালঃ ১১.২০
▎সর্বশেষ

ad