ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

আবারও চালু মিউনিখ বিমানবন্দর

Anima Rakhi | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ - ০৭:১১:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ড্রোন আতঙ্কের কারণে গত কয়েক দিনের মধ্যে দ্বিতীয় দফা বন্ধ থাকার পর মিউনিখ বিমানবন্দরে শনিবার ‘ক্রমান্বয়ে’ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। 

বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ থাকার ফলে ৬ হাজার ৫০০ জনেরও বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদিন ফ্লাইট বিলম্বের আশঙ্কা করা হচ্ছিল। ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডের বিমানবন্দরগুলো সম্প্রতি অজ্ঞাত ড্রোন আতঙ্কের কারণে ফ্লাইট স্থগিত করেছে।

মিউনিখ বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে, ‘ড্রোন দেখা যাওয়ার কারণে শুক্রবার রাত ৯টা ৩০ মিনিট থেকে বিমান চলাচল সীমিত করা এবং পরে তা বাতিল করা হয়। এর ফলে বিমানবন্দরমুখী ২৩টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে অন্যান্য বিমানবন্দরে পাঠানো হয় এবং মিউনিখগামী ১২টি ফ্লাইট বাতিল করা হয়। সূত্র: বিবিসি, এএফপি

অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:১১

▎সর্বশেষ

ad