ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

গাজায় সেনাদের অভিযান সীমিত করার নির্দেশ ইসরায়েলের

Anima Rakhi | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ - ১১:২৯:১৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েল সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে গাজা দখলের অভিযান সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আর্মি রেডিও। আর্মি রেডি ওইসরায়েলি সেনাবাহিনীর পরিচালিত রাষ্ট্রীয় অর্থায়নপ্রাপ্ত একটি রেডিও নেটওয়ার্ক।

আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা দোরন কাদোশ এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে গাজায় কার্যক্রম ‘সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে’ এবং শুধু ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে নির্দেশ দিয়েছে।

তিনি লিখেছেন, এর বাস্তব অর্থ হলো—গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে। এটি মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতির অংশ।

এই প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল এয়াল জামির শুক্রবার রাতে শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে একটি বিশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অনুসারে সেনাপ্রধান জিম্মিদের মুক্তির লক্ষ্যে ট্রাম্প পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন। সূত্র : টাইমস অব ইসরায়েল।

অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/সকাল ১১:২৯

▎সর্বশেষ

ad