ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ফ্লোটিলার কর্মীদের মেঝেতে বসিয়ে ‘গালি’ দিচ্ছেন ইসরাইলি মন্ত্রী, ভিডিও ভাইরাল

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ - ০২:৫৮:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভিডিওটি যেখানে করা সেটি ইসরাইলের আশদোদ বন্দর বলে ধারণা করা হচ্ছে। বেন-গভিরের বৃহস্পতিবার (০২ অক্টোবর) সন্ধ্যার এই মন্তব্যের একটি অনানুষ্ঠানিক অনুবাদ অনুসারে, তিনি দাবি করেছেন যে, ফ্লোটিলার জাহাজগুলোকে ‘সম্পূর্ণ খালি’ পাওয়া গেছে। 

বেন-গভিরের অভিযোগ, গাজার জন্য কোনো ত্রাণ সহায়তা নিয়ে যায়নি জাহাজগুলো। তিনি বলেন, তারা আসলে সাহায্য করতে আসেনি। তারা এসেছিল সন্ত্রাসীদের জন্য। এরা সন্ত্রাসী। এদিকে, ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের শেষ জাহাজ ‘ম্যারিনেট’ গাজার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, জিএমটি ৪টা ৩০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা), ইসরাইলি বাহিনী এখনও ইয়টটিকে আটক করতে পারেনি। একটি লাইভ ভিডিও ফিডে দেখা গেছে, সূর্যোদয়ের সাথে সাথে ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমা দিয়ে এগিয়ে চলেছে নৌযানটি।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জিও ট্র্যাকার অনুসারে, জাহাজটি বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৮ নটিক্যাল মাইল (৮৮ কিলোমিটার) পশ্চিমে অবস্থান করছে। এর আগে আল জাজিরার আলাদা এক প্রতিবেদনে বলা হয়, ‘ম্যারিনেট’ পোলিশ পতাকার অধীনে চলছে এবং এতে মোট ছয়জন আরোহী আছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন জানান, তাদের নৌযানের ইঞ্জিনে সমস্যা ছিল, যা এখন সমাধান করা হয়েছে।

 

 

আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/দুপুর ২:৫৫

▎সর্বশেষ

ad