ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

১ পেনাল্টি নিতে হলো ৩ বার, ৩ বারই ‘সেভ’ দিয়ে দলকে জেতালেন তিনি

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ - ০২:০২:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : ইউরোপা লিগে নাটকীয় এক ম্যাচে রোমাকে হারিয়েছে ফরাসি ক্লাব লিলে। শেষ মুহূর্তে টানা তিনটি পেনাল্টি বাঁচিয়ে দলকে জেতান লিলের গোলরক্ষক বারকে ওজের। তার দল লিল মাঠ ছাড়ে ১-০ গোলের নাটকীয় এক জয় নিয়ে। 

প্রথমে আরতেম দোভবিক শট নেন। ওজের তা ঠেকিয়ে দেন। কিন্তু রেফারির সিদ্ধান্তে আবারও নেওয়া হয় পেনাল্টি, কারণ পেনাল্টিটি নেওয়ার আগেই ডিফেন্ডার রোমাঁ পেরো পেনাল্টি অঞ্চলের ভেতরে ঢুকে গিয়েছিলেন।

দোভবিক আবার শট নেন, কিন্তু ওজের দ্বিতীয়বারও রুখে দেন। এবার রেফারি জানান, গোলরক্ষক লাইনের সামনে এগিয়ে গিয়েছিলেন। ফলে আবারও পুনরায় নেওয়ার সুযোগ পায় রোমা।

তৃতীয়বার দোভবিক শট না নিয়ে দায়িত্ব দেন মাতিয়াস সুলেকে। কিন্তু তাকেও হতাশ করেন ওজের। পরপর তিনটি পেনাল্টি ঠেকিয়ে রোমার সমতা ফেরানোর আশা শেষ করে দেন এই তরুণ গোলরক্ষক।

শেষ পর্যন্ত ওজেরের দুর্দান্ত নৈপুণ্যে টিকে যায় লিলে। এই জয়ে ইউরোপা লিগে টানা দ্বিতীয় জয় পেল তারা।

 

 

আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad