৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা, ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ - ০৫:৩৪:৪৭ পিএম

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের সব বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার তৈরি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে, ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আজও রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

আয়শা/০১ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad