ব্রেকিং নিউজ
শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

স্বর্ণের দাম কমেছে

Anima Rakhi | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ - ১০:৩০:৫৬ পিএম

ডেস্ক নিউজ : রেকর্ড দামের পর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৮৯০ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৯ টাকা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আগামীকাল রবিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসেসিয়েশন (বাজুস)।

শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৫৪০ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৩০৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ২ হাজার ২২৮ টাকা।

অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:৩০
▎সর্বশেষ

ad