ব্রেকিং নিউজ
আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল

ভুলেও এই ৩ খাবার খাবেন না স্ট্রোকের রোগীরা

Ayesha Siddika | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ - ০১:৫৩:৫২ পিএম

লাইফস্টাইল ডেস্ক : দেহের রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্র কম রাখা গেলে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। তাই বিজ্ঞানীদের মতে, প্রতিদিনের খাদ্য তালিকায় কিছুটা পরিবর্তন আনলে হৃদরোগ থেকে বাঁচা যেতে পারে।

স্ট্রোক হওয়ার পর সুস্থ হয়ে ফিরলেও শরীর আর আগের মতো কাজ করে না। তাই খাবারের বিষয়ে দিতে হয় বাড়তি নজর। আমরা দুপুরের খাবারে অনেক পদ রাখার চেষ্টা করি কিন্তু স্ট্রোক পরবর্তী সময়ে বেশি পদের পরিবর্তে স্বাস্থ্যকর খাবারের প্রতি খেয়াল রাখতে হবে। বাদ দিতে হবে অস্বাস্থ্যকর খাবার। স্ট্রোকের রোগীদের জন্য খাবারের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা থাকে, কারণ কিছু খাবার রক্তচাপ বাড়াতে পারে এবং রক্তনালীতে সমস্যা সৃষ্টি করতে পারে, যা স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করে। দুপুরের খাবারে স্ট্রোকের রোগীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত সেগুলো জেনে নিন।
 
১. লবণযুক্ত খাবার: অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়িয়ে দেয়, যা স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করে। দুপুরের খাবারে প্রসেসড বা প্যাকেটজাত খাবার এবং অতিরিক্ত লবণ মিশ্রিত খাবার এড়িয়ে চলা উচিত। ২. ভাজা বা চর্বিযুক্ত খাবার: ভাজা খাবার যেমন—ফ্রেঞ্চ ফ্রাই, চিপস বা অন্য যেকোনো ডোবা তেলে ভাজা খাবার খেলে রক্তনালীর মধ্যে চর্বি জমে যেতে পারে। এসব খাবার হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
 
৩. প্রসেসড মাংস: সসেজ, সালামি, বেকন, হটডগ ইত্যাদি প্রসেসড মাংসে উচ্চ পরিমাণে লবণ এবং প্রিজারভেটিভ থাকে। এগুলো রক্তচাপ বাড়িয়ে দিতে পারে এবং স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করতে পারে।

 

 

 

আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১:৫০

▎সর্বশেষ

ad