ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

সবচেয়ে দামি আমল

Ayesha Siddika | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ - ১২:৩৪:৩৫ এএম

ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম

গুনাহ থেকে নিরাপদ থাকার মূল্য
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযি.) বলতেন,

لَا أَعْدِلُ بِالسَّلَامَةِ شَيْئًا গুনাহ থেকে নিরাপদ থাকার মত সমকক্ষ আমল আমি কোনোটিকে মনে করি না।  (আদাবুদদুনয়া ওয়াদদীন : ১/৯৮)

এখানে তিনি বুঝিয়েছেন, নেক আমল যতই করা হোক, কিন্তু গুনাহ থেকে যদি বাঁচা না যায়, তবে ইবাদতের পূর্ণতা পাওয়া যায় না। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো হারাম থেকে বিরত থাকা। 

হাসান বসরী (রহ.) বলতেন,

مَا عَبَدَ الْعَابِدُونَ بِشَيْءٍ أَفْضَلَ مِنْ تَرْكِ مَا نَهَاهُمُ اللَّهُ عَنْه আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেয়ে উত্তম কোনো ইবাদত আর কোনো ইবাদতকারী করতে পারেনি। (জামিউল উলুম ওয়াল হিকাম : ২৯৬)

অর্থাৎ আল্লাহ যা হারাম করেছেন, তা থেকে বিরত থাকাই হলো প্রকৃত তাকওয়া এবং সর্বোচ্চ ইবাদত।

ঘুম ও জাগরণের ভুল ধারণা

আমাদের মাশায়েখ বলতেন, ইবাদত যতটা পারো করো, তবে গুনাহ করো না। সালফে সালেহীনের যুগে কিছু লোক বাজারে সুন্দর কথা প্রচার করত। এক ব্যক্তি চিৎকার করে বলতে লাগল,

 

أَهْلَكَكُمْ النَّوْمُ ঘুম তোমাদের ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ তার ধারণা ছিল, ঘুমের কারণে মানুষ ইবাদত থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু একজন আল্লাহওয়ালা বললেন بَلْ أَهْلَكَتْكُمْ الْيَقِظَةُ বরং জেগে থাকাটাই মানুষকে ধ্বংস করেছে।

 

এর মানে হলো, অধিকাংশ মানুষ রাত জেগে ইবাদত করে না, বরং গুনাহে লিপ্ত হয়। তাই তাদের ধ্বংসের কারণ হলো ইবাদতের জন্য নয়, বরং গুনাহের জন্য জেগে থাকা।

 

একজন বুযুর্গ বলতেন, خَفْ اللَّهَ بِالنَّهَارِ وَنَمْ بِاللَّيْلِ দিনের বেলায় আল্লাহকে ভয় করো আর রাতের বেলায় ঘুমাও। (আদাবুদদুনয়া ওয়াদদীন: ১/৯৮)

 

অর্থাৎ দিনের সময় তাকওয়া অবলম্বন করে গুনাহ থেকে বাঁচতে হবে, আর রাতে অযথা জেগে থেকে গুনাহ না করে বিশ্রাম নিতে হবে।
সবচেয়ে দামি আমল হলো গুনাহ থেকে বিরত থাকা। নফল নামাজ, রোজা, দান-সদকা, এসবই মহান আমল, তবে এর চেয়েও বড় আমল হলো হারাম থেকে বেঁচে থাকা। আজকের যুবসমাজ উল্টোভাবে রাত জেগে গুনাহে লিপ্ত হয় এবং দিনের বেলা ঘুমিয়ে থাকে। অথচ প্রকৃত দীনদারী হলো, দিনে গুনাহ থেকে বাঁচা আর রাতে শান্তিতে ঘুমানো। তাই আমাদের উচিত, ইবাদতের পাশাপাশি সর্বপ্রথম গুনাহ থেকে নিজেদের বাঁচানো, কেননা এটিই আল্লাহর কাছে সবচেয়ে দামী আমল।

 

আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১২:৩৩

▎সর্বশেষ

ad