ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

৯ সেপ্টেম্বর ছাড়া ডাকসু নির্বাচন উপলক্ষে দেওয়া সব ছুটি বাতিল

Ayesha Siddika | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ - ১০:৩০:৪৮ পিএম

ডেস্ক নিউজ :  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে ফের সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন থেকে শুধু ভোট গ্রহণের দিন আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন এ ঘোষণা দেন।

এর আগে, ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এ সিদ্ধান্তে প্রার্থীদের অনেকে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন।

পরবর্তী সময়ে ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন সিদ্ধান্তে জানায়, ৭ সেপ্টেম্বর ক্লাস-পরীক্ষা চলবে। তবে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে। কিন্তু, আজ ফের সিদ্ধান্ত পরিবর্তন করে তিন দিনের পরিবর্তে একদিন ছুটি ঘোষণা করা হলো। ফলে শুধু ভোট গ্রহণের দিন, ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার), বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

 

 

আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:২৮

▎সর্বশেষ

ad