ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

৯টা ৪৮ মিনিটে খেলা শুরু না হলে ম্যাচ পরিত্যাক্ত

Ayesha Siddika | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ - ১০:২০:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : সিলেটে এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পিচ ও এর চারপাশ এখনো কাভারে ঢাকা। ম্যাচ শুরুর সোয়া ৩ ঘণ্টা পেরোলেও বাংলাদেশের ইনিংসই শেষ হয়নি।

এরই মধ্যে ওভার কাটা শুরু হয়েছে। বাংলাদেশ আর ব্যাটিংয়ে নামবে না। বৃষ্টি থামলে ডিএলএস পদ্ধতিতে ঠিক করা হবে নেদারল্যান্ডসের লক্ষ্য। কিন্তু বৃষ্টি না থাকায় ৯টা ৪৮ মিনিট পর্যন্ত দেখা হয়। এই সময়ের মধ্যে খেলা শুরু করা না গেলে ম্যাচ পরিত্যাক্ত হবে।

বৃষ্টির আগে লিটন কুমার দাসের ঝড়ো ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে ৪৬ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৭৩ রান করেন লিটন।

১১ বলে দুই ছক্কার সাহায্যে অপরাজিত ২২ রান করেন নূরুল হাসান সোহান। ১৩ বলে এক চার আর এক ছক্কায় ২০ রানে অপরাজিত আছেন জাকের আলী অনিক।

বুধবার সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। অবশ্য এই ম্যাচের আগে টানা দুই ম্যাচে জিতে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। 

 

 

আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:১৫

▎সর্বশেষ

ad