ডিএমপির দুই অতিরিক্ত কমিশনারের দপ্তর বদল

Mohon | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ - ১১:৫২:১১ এএম

নিউজ ডেক্সঃ  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার দপ্তর রদবদল করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. সরওয়ারকে অ্যাডমিন এবং অতিরিক্ত কমিশনার মো. জিললুর রহমানকে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার করা হয়েছে।

এতদিন অতিরিক্ত কমিশনার প্রশাসনের দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ। সম্প্রতি তাকে ডিএমপি থেকে বদলি করে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) করা হয়।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০১ সেপ্টেম্বর ২০২৫/ সকালঃ ১১.৫০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad