ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

তিন গোল বাতিল রিয়ালের, তবুও জয়

Ayesha Siddika | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ - ০৪:১৬:২৯ পিএম

স্পোর্টস ডেস্ক : লা লিগায় ঘরের মাঠে যেন আক্রমনাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল রিয়াল মাদ্রিদ। দুই অর্ধ মিলিয়ে মোট তিনটি গোল বাতিল হয় রিয়ালের। তবুও জয় পেয়েছে দলটি। লা লিগার নতুন মৌসুমে তৃতীয় ম্যাচ খেলতে নেমে প্রথমবারের মতো গোলবঞ্চিত থাকতে হয় এমবাপ্পেকে। দু’বার জালে বল জড়িয়েও দুবারই অফসাইডের ভুল খুঁজে পেয়েছে বেরসিক ভিএআর। তবে আর্দা গুলেরের বাতিল হওয়া গোলটি থাকবে আলোচনায়।

ম্যাচের ষষ্ঠ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় এমবাপ্পের প্রথম গোলটি। তবে স্রোতের ধারার বিপরীতে গিয়ে গোল খেয়ে বসে রিয়াল। মুরিচির গোলে এগিয়ে যায় মায়ার্কো। তবে ম্যাচের ৩৬ মিনিটে গুলের গোলে সমতায় ফেরে রিয়াল। প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে দ্বিতীয় গোল বাতিল হয় এমবাপ্পের।

৫৮ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের শট থেকে বাঁচতে দুই হাত বুকের ওপর রাখেন ‘তুর্কি মেসি’ গুলের। বল তার হাতে লেগে জালের দিকে যাচ্ছিল, মায়োর্কা গোলকিপার লিও রোমানেরও ঠেকালেও ফিরতি বল গুলেরের সামনে এসে পড়ে। আলতো শটে গুলের সহজেই জালে জড়ান। কিন্তু ভিএআর জানিয়ে দেয়, হ্যান্ডবলের অপরাধে গোলটি বাতিল! শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আলোনসোর শিষ্যদের।

 

 

আয়শা/৩১ আগস্ট ২০২৫/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad