ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধ নিহত

Mohon | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ - ০২:৪৯:৪২ পিএম

নিউজ ডেক্সঃ  নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নবীর আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) ভোরে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের নেপালদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নবীর আলী (৫৫) রাজশাহীর জেলার বাঘা উপজেলার বাসিন্দা। তিনি নাটোর সদর দিঘাপতিয়া ইউনিয়নের ইসলাবাড়ী এলাকার জামাই। স্থানীয়রা জানান, রাতে নেপালদীঘি গ্রামের মাদ্রাসা মাঠে নবীর আলীর গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে এলাকাবাসী। এ সময় তাকে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে ফেলে রেখে যায়। পরে ঘটনাস্থলেই মারা যান নবীর আলী।

নাটোর সদর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/৩১ আগস্ট ২০২৫/ বিকালঃ ০২.৪৫

▎সর্বশেষ

ad